ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের কাছে ১১ রানের পরাজয়ের পর নিজেদের ফিরে পেতে 'সহজ' দল কেনিয়াকে পাচ্ছে শ্রীলঙ্কা।
'এ' গ্র"পের খেলায় মঙ্গলবার কলম্বোয় কেনিয়ার বিপক্ষে নিজেদের ৩য় খেলায় মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রতিপক্ষ কেনিয়ারও এটি ৩য় খেলা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এর আগের দুটি খেলাতেই একপেশে খেলায় বড় ব্যবধানে হারে কেনিয়া। প্রথম খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ১০ উইকেটে। পরের খেলায় পাকিস্তানের বিপক্ষে হারে ২০৫ রানে।
নিজেদের প্রথম খেলায় কানাডাকে উড়িয়ে দিয়ে ২১০ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা। তবে পরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ১১ রানে হেরে যায় তারা।
একদিনের খেলায় সব মিলিয়ে ৫ বার কেনিয়ার সঙ্গে দেখা হয়েছে শ্রীলঙ্কার। এর মধ্যে ৩টিই বিশ্বকাপে। ১৯৯৬ ও ১৯৯৯ সালে জয় পেলেও হেরে বসে ২০০৩ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের খেলায় কেনিয়ার জয় ওই একটিই।
পাকিস্তানের বিপক্ষে হারের পর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে আসাকেই দায়ী করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ব্যাটসম্যানদের সামনের খেলাগুলোতে আরো দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন তিনি।
আগের খেলায় হারের কারণেই কিনা কেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দারুণ সতর্ক শ্রীলঙ্কা। ২০০৩ এর পুনরাবৃত্তি এড়াতে হাল্কাভাবে দেখছেনা কেনিয়ার সামর্থ্যকে।
এই খেলা দিয়ে আবারো জয়ের ধারায় ফিরতে চায় শ্রীলঙ্কা। বিশ্বকাপ পরিকল্পনা নতুন করে ঝালিয়ে নিতে চায় এ খেলা দিয়ে।
কানাডার বিপক্ষে বড় জয়ের পর পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়াটা শ্রীলঙ্কার জন্য একটা বড় ধাক্কা। ওই ধাক্কা কাটাতে কেনিয়ার বিপক্ষে তেতে আছেন দলটির ক্রিকেটাররা।
তিলকারতে
bdnews24