ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফজলুল হক, রকিবুল হাসান ও ফারজানা ফারুখ- এরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় ২৬ ফেব্র"য়ারির কুইজে জয়ী হয়েছেন ।
ছাপাখানার ব্যবসায়ী ফজলুল এবার প্রথম পুস্কার হিসেবে রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট স্টেক হাউজে ডিনারের দুটি কুপন পাচ্ছেন। একইদিনের দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি জুম আল্ট্রা মডেম জিতেছেন ব্যাংকার রকিবুল হাসান। তৃতীয় পুরস্কার হিসেবে একটি জুম আল্ট্রা মডেম জিতেছেন ফারজানা ফারুখ।
এর আগে ২০ ও ২২ ফেব্র"য়ারির কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশিবার এসএমএস করে প্রথম পুরস্কার জয় করেন ফজলুল। এছাড়া ২৩, ২৪ ও ২৫ ফেব্র"য়ারির কুইজের দ্বিতীয় পুরস্কারও জয় করেন তিনি।
২৫ ফেব্র"য়ারির কুইজেরও তৃতীয় পুরস্কার পেয়েছিলেন রকিবুল।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাবে।
প্রতিদিনের জন্য থাকবে নতুন প্রশ্ন। প্রশ্নের উত্তর দিতে 'বিডিএনএ/বি/সি/ডি' টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা
bdnews24