ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বেঁধে দেয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করছে আয়ারল্যান্ড।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের নবম খেলায় শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ২ বলে ২০৫ রান করে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ড একদিনের আন্তর্জাতিক খেলায় মুখোমুখি হয়েছে ছয়বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। আয়ারল্যান্ড দু'বার। এর মধ্যে একবার ২০০৭ সালের বিশ্বকাপে।
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
আয়ারল্যান্ড: উইলিয়াম পর্টারফিল্ড (অধিনায়ক), আন্দ্রে বোথা, নিল ও'ব্রায়ান, কেভিন ও'ব্রায়ান, জর্জ ডকরেল, ট্রেন্ট জনস্টন, জন মুনি, বয়েড র্যাঙ্কিন, পল স্টারলিং, অ্যান্ড্রু হোয়াইট ও এড জয়েস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৬ ঘ.
bdnews24