২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামস্পিনাররাই ব্যবধান গড়ে দিয়েছে

দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরই মূলত ম্যাচের ব্যবধানটা গড়ে দিয়েছেন। জোহান বোথা তাকে যোগ্য সহায়তা দিয়েছেন। তাই ওয়েস্ট ইন্ডিজ খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরই মূলত ম্যাচের ব্যবধানটা গড়ে দিয়েছেন। জোহান বোথা তাকে যোগ্য সহায়তা দিয়েছেন। তাই ওয়েস্ট ইন্ডিজ খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। ম্যাচের প্রথম ওভারেই মারকুটে ব্যাটম্যান ক্রিস গেইলের ফিরে যাওয়াটা ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় আঘাত। এটি তাদের বড় স্কোর গড়তে না পারার অন্যতম কারণ। তারপরও এক সময় মনে হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ ২৮০ বেশি রান করতে পারবে। কিন্তু নিচের সারির ব্যাটম্যানরা এতোটাই তাড়াহুড়ো করেছেন যে, তা আর সম্ভব হয়নি। তারা তৃতীয় পাওয়ার প্লের সুযোগও কাজে লাগাতে পারেনি। ফলে দক্ষিণ আফ্রিকার মতো গোছালো একটি দলের সামনে ২২৩ রানের টার্গেট ছিল একেবারেই সাদামাটা। অবশ্য শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বোলাররা ভালো বল করেছেন। ডেল স্টেইন তখন পোলার্ডের উইকেটটি তুলে না নিলে ওয়েস্ট ইন্ডিজ হয়তো আরও কিছু রান করতে পারতো। এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার জয়কে আরও সহজ করে দিয়েছে। চাপমুক্ত ক্রিকেট খেলেই তিনি এ সেঞ্চুরিটি পেয়েছেন। তার দলের স্পিনাররা আগেই ব্যাটসম্যানদের কাজ সহজ করে রেখেছিল। সব মিলিয়ে বলা যায়, স্পিনাররাই এ ম্যাচের নায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২২৫৪ ঘ.