ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ২৫ ক্রিকেট বাজিকরের বিষয়ে সতর্ক সরকার। তারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সে জন্যও নজরদারি রয়েছে বিমানন্দরগুলোতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ২৫ জন বাজিকরের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বিসিবি ২৫ জনের পাসপোর্ট নম্বর ও ছবি পাঠিয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, "বাজিকরদের একটি তালিকা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি দিয়েছে বিসিবিকে। তা বিসিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।"
স
bdnews24