২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প, নিউজিল্যান্ডের খেলার দিন-ক্ষণ অপরিবর্তিত

ক্রাইস্টচার্চে ভূমিকম্পের পরও নিউজিল্যান্ডের বিশ্বকাপ খেলার দিন-ক্ষণে কোনো পরিবর্তন আসছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রাইস্টচার্চে ভূমিকম্পের পরও নিউজিল্যান্ডের বিশ্বকাপ খেলার দিন-ক্ষণে কোনো পরিবর্তন আসছে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক মুখপাত্র মঙ্গলবার একথা জানান। নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে এই ভূমিকম্প হয়। ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬৫ জন মারা গেছে। এছাড়া ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। আইসিসি গভীর শোক প্রকাশ করেছে। সমবেদনা জানিয়েছে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি। তবে নিউজিল্যান্ডের খেলার দিনক্ষণে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। নাগপুরে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে নামার কথা। তিমারুতে জন্ম নেয়া হ্যামিশ বেনেট, ব্রেন্ডন ম্যাককালাম ও কোচ জন রাইটসহ বেশ কয়েকজনের সম্পর্ক রয়েছে ওই এলাকার সঙ্গে। নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল টুইটারে লিখেছেন, "ভারতে বসে আমরা ভূমিকম্পের খবর পাই। তবে আশা করছি সবাই ভালো আছে।" নিজেদের প্রথম খেলায় রোববার কেনিয়াকে ১০ উইকেটে হারায় নিউজিল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৫৯ ঘ.