ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কানাডার বিপক্ষে ২১০ রানে জিতেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ইতিহাসে এটি সপ্তম বড় জয়।
হাম্বানটোটায় রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৩২ রান করে শ্রীলঙ্কা। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে কানাডার পালা গুটিয়ে যায় ১২২ রানে। খেলতে পেরেছে ৩৬ ওভার ৫ বল।
যেমনটা ধারণা করা হয়েছিল, ঠিক তেমনটাই ঘটেছে। অত্যন্ত শক্তিশালী শ্রীলঙ্কার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি কানাডা।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৭ রান করেন রিজওয়ান চিমা। অধিনায়ক আশীষ বাগাই করেন ২২ রান। দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি ৮ ব্যাটসম্যান। তারা হলেন রবিন্দু গুনাসেকারা (১), জন ডেভিসন (০), জুবিন সুরকারি (৬), জিমি হানসারা (৯), টাইসন গর্ডন (৪), খুররম চৌহান (৪), বালাজি রাও (৬) ও অসিন্দা (৪)।
শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নেন নুয়ান কুলাসেকারা ও থিসারা পেরেরা। এ জন্য কুলাসেকারার খরচ হয় ১৬ রান। পেরেরা দেন ২৪। এছাড়া ৩৮ রানে ২ উইকেট নেন মুত্তিয়া মুরালিধরন।
এর আগে শুরুতে দেখে-শুনে ব্যাট করেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24