ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ২১০ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বেঁধে দেয়া ৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৬ ওভার ৫ বলে ১২২ রানে গুটিয়ে গেছে কানাডা।
শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকারা ১৬ রানে ও তিসেরা পেরেরা ২৪ রানে নেন ৩টি করে উইকেট। স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন নেন ২ উইকেট।
কানাডার পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে রিজওয়ান চিমার ব্যাট েেক। অধিনায়ক আশীষ বাগাই করেন ২২ রান। কানাডার ৮ ব্যাটসম্যান র্ব্য হন দু'অঙ্কের কোঠায়।
দ্বিতীয় ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো কানাডা জয় নয়, এক পর্যায়ে চেষ্টা করে উইকেটে টিকে থাকার। তবে স্বাগতিক বোলারদের সাঁড়াশি আক্রমণে সফল হয়নি ওই পরিকল্পনা।
রবিন্দু গুনাসেকারা (১), জন ডেভিসন (০), জুবিন সুরকারি (৬), জিমি হানসারা (৯) ও টাইসন গর্ডন (৪), খুররম চৌহান (৪), বালাজি রাও (৬) ও ওসিন্দা (৪) লঙ্কান বোলারদের সহজ শিকারে পরিণত হন।
এর আগে হাম্বানটোটায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মাহেলা জয়াবর্ধনের শতকের সুবাদে ৭ উইকেটে ৩৩২ রান করে শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২০০ ঘ.
bdnews24