২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখবো

গত কয়েকটি সিরিজে নিউজিল্যান্ড খুব খারাপ করেছে। এ উপমহাদেশেই তারা টানা ১১ ম্যাচ হেরেছে। তাদের সেই জৌলুস এখন খুব একটা না থাকলেও কেনিয়ার বিপক্ষে খেলায় আমি পরিষ্কারভাবে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 04:02 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েকটি সিরিজে নিউজিল্যান্ড খুব খারাপ করেছে। এ উপমহাদেশেই তারা টানা ১১ ম্যাচ হেরেছে। তাদের সেই জৌলুস এখন খুব একটা না থাকলেও কেনিয়ার বিপক্ষে খেলায় আমি পরিষ্কারভাবে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখবো। গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলা কেনিয়া অবশ্য এখন আর খুব একটা ভালো অবস্থানে নেই। তাই শনিবারের খেলায় নিউজিল্যান্ডের জয় পাওয়া উচিত বলে মনে করি আমি। নিউজিল্যান্ড দলটি অবশ্য রস টেলর ও ড্যানিয়েল ভেট্টোরির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ দু'জনের ভালো করার ওপর অনেক কিছু নির্ভর করে এখন। আর কানাডার বিপক্ষে শ্রীলংকা পরিষ্কারভাবে এগিয়ে থাকবে। তাছাড়া এবার শ্রীলংকা বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। এবারের বিশ্বকাপে ভারতের পর শ্রীলংকাই ফেভারিট। তাদের দলে বেশ কিছু ম্যাচ জেতানো খেলোয়াড় রয়েছেন। বল হাতে মুরালীধরন একাই পারেন অনেক কিছু করতে। তাছাড়া এটি তার শেষ বিশ্বকাপ। সে চাইবে ভালো কিছু করতে। তার পাশে আছেন অজন্তা মেন্ডিসের মতো স্পিনার। আর ব্যাট হাতে কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও তিলকারতে