ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসায় বসে টিভি পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী খেলা দেখেছেন খালেদা জিয়া।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরে বাংলাদেশ-ভারতের খেলা দিয়ে মাঠে গড়ায় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ১০ম আয়োজন।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, গুলশানে ছোট ভাই শামীম এস্কান্দরের বাসায় ভাই-বোন ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে টিভি পর্দায় খেলা দেখেন খালেদা জিয়া।
তিনি রাত ৮টা ২০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম গুলশানের বাসায় টিভিতে বাংলাদেশ দলের খেলা দেখছেন। এখন পর্যন্ত সেখানেই আছেন। তবে রাতে তার গুলশানের কার্যালয়ে আসার কথা। খেলার বাকি অংশ এখানে দেখবেন।"
দুপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী খেলা দেখেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এই প্রথম বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের অংশীদার বাংলাদেশ। বাংলাদেশে আটটি খেলা হচ্ছে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং দু'টি চট্টগ্রামে। এবার বিশ্বকাপের সহআয়োজক হিসেবে আছে ভারত ও শ্রীলঙ্কা।
এর আগে ১৯৯৬ সালে উপমহাদেশে বিশ্বকাপ হয়েছিলো। তাতে আয়োজক ছিলো ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/পিডি/২১১১ ঘ.
bdnews24