ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে ভারতের পক্ষে ৮২ হাজার পাউন্ড বাজি ধরেছেন এক ব্যক্তি। একদিনের ক্রিকেট ইতিহাসে এটিই সবচেয়ে বড় অংকের বাজি।
ভারত বিশ্বকাপ জিতবে সে আশায় এক ব্যক্তি দলটির পক্ষে ৩-১ দরে ৮২ হাজার পাউন্ড বাজি ধরেন। ভারত বিশ্বকাপ জিতলে লন্ডনের বুকমেকার প্রতিষ্ঠান ল্যাডব্র"কসের কাছ থেকে ওই ব্যক্তি পাবেন ২ লাখ ৪৬ হাজার পাউন্ড।
ল্যডব্র"কসের এক মুখপাত্র বলেন, "এটি একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় অংকের বাজি। ২ এপ্রিলের ফাইনালে ভারতের জেতা আমাদের জন্য রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।"
শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে দিন-রাতের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম বিশ্বকাপের মাঠের লড়াই। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।
২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে প্রথম পর্ব থেকে বিদায় নেয় ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১১৮ ঘ.
bdnews24