২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হার

বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি খেলায় পাকিস্তানকে ৬৭ রানে হারিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি খেলায় পাকিস্তানকে ৬৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪৯ ওভার ৪ বলে ২৭৩ রান করে। জয়ের লক্ষ্য ২৭৪ রান তাড়া করতে গিয়ে পাকিস্তানের পালা গুটিয়ে যায় ৪৬ ওভার ১ বলে ২০৬ রানে। টস জিতে পাকিস্তান ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে। দলের পক্ষে কেভিন পিটারসেন ৬৬ ও পল কলিংউড ৬৫ রান করেন। পাকিস্তানের জুনায়েদ খান ও ওয়াহাব রিয়াজ তিনটি করে উইকেট নেন। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান কখনোই পাল্লা দিয়ে রান তুলতে পারেনি। দলের পক্ষে সবচেয়ে বেশি ৮০ রান করেন ইউনুস খান। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ৫ উইকেট নেন ২৫ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২৪৯ ঘ.