২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ উপলক্ষে শোভাযাত্রা বিভিন্ন স্থানে

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে মাগুরা, গাইবান্ধা, নরসিংদী, বান্দরবান, লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে মাগুরা, গাইবান্ধা, নরসিংদী, বান্দরবান, লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছ্ড়াা জেলা শহরগুলোতে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠেছে। আগামী শনিবার ঢাকার শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ১৪টি দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই। আগামী ২ এপ্রিল ভারতের মুম্বাইয়ে হবে ফাইনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মাগুরা: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরায় শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে বিকাল ৩টায় শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় স্টেডিয়ামে জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গাইবান্ধা: আনন্দ শোভাযাত্রা, সুধী সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি ও বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গন থেকে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলার পুলিশ প্রধান বাসুদেব বণিক শোভাযাত্রার উদ্বোধন করেন। বিকেলে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গনে সুধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, সাবেক ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক প্রমুখ। সন্ধ্যায় স্বাধীনতা প্রাঙ্গনে আতশবাজি ও বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। গোপালগঞ্জ: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহরে শোভাযাত্রা করা হয়। লাল সবুজের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও সর্বস্তরের মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে শোভাযাত্রা হয়েছে। বান্দরবান: জেলার বিশ্বকাপ ক্রিকেট উদযাপন কমিটির উদ্যোগে দুপুরে শহরের রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপারিনটেনডেন্ট কামরুল আহসানসহ উর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশ নেন। বিকাল ৪টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নরসিংদী: ইসলামী ব্যাংক নরসিংদী শাখার উদ্যোগে সকালে শহরে শোভাযাত্রা হয়। পৌরসভা গেট থেকে শোভাযাত্রাটি বের হয়ে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, পৌর মেয়র লোকমান হোসেনসহ সকরারি কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পরে স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ব্যাংক নরসিংদী শাখা ব্যাবস্থাপক মো. জালাল উদ্দিন এবং নরসিংদী জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বেনজির আহমেদ বেনু বক্তব্য রাখেন। লালমনিরহাট: দুপুরে স্কুল-কলেজের শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা জেলা কালেক্টরেট মাঠ থেকে বের হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় কালেক্টরেট মাঠে সুধী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.