ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কাছে ৬-১ ব্যবধানে একদিনের সিরিজ হারার পরও বিশ্বকাপ ক্রিকেট ঘরে নিয়ে যেতে চান পল কলিংউড।
ঢাকায় সোমবার উন্মুক্ত সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের এই অলরাউন্ডার বলেন, "অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ হারলেও বিশ্বকাপের প্রস্তুতিতে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। এছাড়া খেলা হবে পুরোপুরি ভিন্ন পরিবেশে।"
তিনি বলেন, "দলের প্রত্যেকেই আত্মবিশ্বাসী। গত দু'বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি।"
বিশ্বকাপের ৯টি আসরের সবগুলোতে অংশ নিলেও বিশ্বকাপ এখনো অধরাই রয়ে গেছে ইংল্যান্ডের কাছে। কলিংউড ব্যাক্তিগতভাবে বিশ্বাস করেন, এবার তারা বিশ্বকাপ জিততে পারেন।
ই্যংলান্ডের টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক কলিংউডের সময়টা এখন ভালো যাচ্ছে না। তবে তিনি বিশ্বাস করেন, উপমহাদেশের মাটিতে নিজেকে ফিরে পাবেন তিনি।
বুধবার কানাডার বিপক্ষে প্রথম ও শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩০৯ ঘ.
bdnews24