ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে জিম্বাবুয়ে।
২৫ ওভার ব্যাট করে জিম্বাবুয়ের রান ৯৪/৫। ক্রেগ আরভিন ৮ ও শেন উইলয়ামস ৮ রান নিয়ে ব্যাট করছন।
ব্র্যান্ডন টেলর ও ক্রিস কভেন্ট্রির ৪৯ উদ্বোধনী জুটি জিম্বাবুয়েকে বেশ ভালো একটা সূচনা এনে দিলেও পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে যায় চিগুম্বুরার দল।
১০ ওভারের ৫ম বলে কভেন্ট্রি (২১) ও পরের বলে টটেন্ডা টাইবুকে (০) ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন মরনে মরকেল।
দলীয় ৭৬ রানে পিটারসনের জোড়া আঘাতে ল্যাম্ব (১১) ও চিগুম্বুরা সাজঘরে দলের উপর চাপ আরো বাড়ে।
৮২ রানের মাথায় টেলর (৪০) তাহিরের শিকারে পরিণত হলে দিক হারায় জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মরকেল ১০ রানে ও পিটারসন ১১ রানে নেন ২টি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬.৪৮ ঘ.
bdnews24