২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পাকিস্তান দল

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান শুক্রবার রাতে ঢাকা এসে পৌঁছেছে। দলের নেতৃত্ব দিচ্ছেন শহিদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান শুক্রবার রাতে ঢাকা এসে পৌঁছেছে। দলের নেতৃত্ব দিচ্ছেন শহিদ আফ্রিদি। দ্বিতীয় দল হিসেবে ঢাকায় পা রাখে পাকিস্তান। এর আগে বুধবার আসে কানাডা। পাকিস্তান বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ম্যাচ খেলতে নয়, বরং দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচটি খেলবে ১৫ ফেব্র"য়ারি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ১৮ ফেব্র"য়ারি। বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে কেনিয়ার বিপক্ষে ২৩ ফেব্র"য়ারি। খেলা হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। পাকিস্তান দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), মিসবাহ-উল-হক, আব্দুল রাজ্জাক, আব্দুর রেহমান, আহমেদ শেহজাদ, আসাদ শফিক, জুনায়েদ খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, শোয়েব আখতার, উমর আকমল, উমর গুল, ওয়াহাব রিয়াজ ও ইউনুস খান। বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩০ ঘ.