২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি চেয়ারম্যানের কণ্ঠে মাশরাফির কথার প্রতিধ্বনি

আইসিসি বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তাজার খেলার বিষয়ে ফিজিওর মতামতকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসি বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তাজার খেলার বিষয়ে ফিজিওর মতামতকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)। বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) 'মিট দ্যা রিপোটার্স' অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিসিবি সভাপতি বলেন, "মাশরাফি ও সিডন্সের মধ্যে যে বিতর্ক শুরু হয়েছে- তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার মনে হয়, মাশরাফির খেলার বিষয়ে ফিজিওর মতামতকেই গুরুত্ব দেওয়া উচিত।" তিনি আরো বলেন, "আমি খোঁজ নিয়ে দেখবো- আসলে তাদের মধ্যে কি ঘটেছে।" মাশরাফি পুরোপুরি ফিট নয়- কোচ সিডন্সের এমন মন্তব্য নিয়ে মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার সঙ্গে বাহাসে জড়িয়ে পড়েন মাশরাফি। পরে দেশসেরা এই পেসার সাংবাদিকদের বলেন, "আমার ফিটনেস নিয়ে কথা বলবেন আমার ফিজিও। কোচ কথা বলবেন আমার পারফরমেন্স নিয়ে। ফিটনেস নিয়ে তো তিনি বলতে পারেন না।" হাঁটুর চোটের কারণে মাশরাফিকে বাংলাদেশের বিশ্বকাপ দলে 'স্ট্যান্ডবাই' রাখা হয়েছে। তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে পারবেন কি না, কোচের বক্তব্যের পর তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে 'মিট দ্যা রিপোটার্স' অনুষ্ঠানে লোটাস কামাল বলেন, "সব রকম প্রস্তুতি শেষ হয়েছে। কোনো কিছুর ঘাটতি নেই।" তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট বোর্ডের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় মাঠ প্রস্তুতসহ সব কাজই দ্রুত হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বিশ্বকাপ ক্রিকেট আয়োজন নির্বিঘ