২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে খেলা হচ্ছে না গাঙ্গুলীর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে খেলা হচ্ছে না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। যদিও 'টিম কোচি' গাঙ্গুলীকে কিনতে চেয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে খেলা হচ্ছে না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। যদিও 'টিম কোচি' গাঙ্গুলীকে কিনতে চেয়েছিল। আইপিএল'র নিয়ম আনুযায়ী, অবিক্রিত কোনো খেলোয়াড়কে দলে টানা যাবে না। তাই গাঙ্গুলীকে পাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুমতি চায় কোচি। বিসিসিআই লিগের দশটি দলের সবগুলোর কাছে অবিক্রিত খেলোয়াড়দের দলে টানার বিষয়ে মতামত চেয়ে চিঠি পাঠায়। কিন্তু ডেকান চার্জার্স, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর বিরোধিতা করে। ফলে গাঙ্গুলীর আইপিএলে খেলার সব দরজাই বন্ধ হয়ে গেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২৬ ঘ.