২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরছেন ভেট্টরি

পায়ের চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ড্যানিয়েল ভেট্টরি। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্ট ও ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পায়ের চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ড্যানিয়েল ভেট্টরি। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্ট ও ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। শনিবার এইচআরভি কাপের চতুর্থ রাউন্ডে ক্যান্টারবুরির বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্টসের দলে রাখা হয়েছে ভেট্টরিকে। গত ৯ ডিসেম্বর হোবার্ট টেস্ট শুরু হওয়ার ঠিক আগে চোটপ্রবণ বাম পায়ের পেশিতে আবার টান পড়েছিলো এই বাঁহাতি স্পিনারের। ঐ ম্যাচেই অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ দিনের টেস্ট জয়ের খরা ঘুচিয়েছিলো নিউজিল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩০ঘ.