২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডারবানে শ্রীলঙ্কার সাফল্যের দিন

প্রথমে থিলান সামারাবীরার শতক। তারপর চানাকা ওয়েলেগেদারা ও রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিং। সব কিছুর যোগফলে ডারবানে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা দারুণ কাটলো শ্রীলঙ্কার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৬৮ রানে গুটিয়ে দিয়ে ১৭০ রানের লিড পেয়েছে অতিথিরা। দিনশেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১ উইকেটে ৭ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমে থিলান সামারাবীরার শতক। তারপর চানাকা ওয়েলেগেদারা ও রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিং। সব কিছুর যোগফলে ডারবানে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা দারুণ কাটলো শ্রীলঙ্কার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৬৮ রানে গুটিয়ে দিয়ে ১৭০ রানের লিড পেয়েছে অতিথিরা। দিনশেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১ উইকেটে ৭ রান। ৭ উইকেটে ২৮৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৩৩৮ রান পর্যন্ত যেতে পেরেছে সামারাবীরার ১০২ রানের সৌজন্যে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হেরাথ (৩০)। ৮১ রানে ৭ উইকেট নিয়েছেন মার্চেন্ট ডি ল্যাঙ্গ। এ বছর সপ্তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। হাশিম আমলা (৫৪) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিকদের পক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৯ রান এসেছে ডেল স্টেইনের ব্যাট থেকে। ওয়েলেগেদারা ৫২ রানে ৫টি ও হেরাথ ৪৯ রানে ৪ উইকেট নিয়েছেন। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত প্রথম টেস্ট ইনিংস ও ৮১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪০ঘ.