২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা লিগ ২৯ ডিসেম্বর থেকে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর থেকে। প্রথম দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর থেকে। প্রথম দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দিনের অন্য খেলায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে জায়গা করে নেয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে রানার্সআপ মোহামেডান। আর বিকেএসপির দুই নম্বর মাঠে গাজী ট্যাঙ্কের বিপক্ষে খেলবে প্রাইম ধলেশ্বর। ৩০ ডিসেম্বর দ্বিতীয় দিন শের-ই-বাংলায় ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে খেলবে কলাবাগান। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ বিমানের বিপক্ষে মাঠে নামবে দল-বদলে চমক জাগানো ভিক্টোরিয়া। আর বিকেএসপির দুই নম্বর মাঠে সূর্যতরুণের প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কারণে জাতীয় লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্ব ও ফাইনাল খেলা পিছিয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি। প্রথম দফায় প্রথম পর্যায়ের তিন পর্বের খেলা সূচি প্রকাশ করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৮ ঘ.