ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সাবেক অধিনাযক সৌরভ গাঙ্গুলী বলেছেন, দেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারত রত্নœ যে শচীন টেন্ডুলকারের প্রাপ্য সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
গাঙ্গুলী বলেন, “শচীন আক্ষরিক অর্থেই ভারতের রতœ। এই খেতাব যে তার প্রাপ্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলেই সব খেতাবই তার প্রাপ্য এবং আমি তার একজন বড় ভক্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯টি শতক হাঁকিয়েছেন টেন্ডুলকার। আর একটি হলে শতকের শতক পূরণ হবে তারা।
ভারত সরকার স¤প্রতি ভারত রতœ খেতাবের জন্য কাউকে মনোনীত করার মানদণ্ড পরিবর্তন করেছে। এর ফলে খেলোয়াড়রাও এখন থেকে এই খেতাব পেতে পারেন।
ক্রীড়া মন্ত্রী অজয় মাকেন বলেন, এই পরিবর্তনের ফলে টেন্ডুলকার ও হকি খেলোয়াড় ধায়ান চান্দের ভারত রতœ খেতাব পাওয়ার পথ সুগম হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০০ ঘ.
bdnews24