২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচও জিতলো ভারত

পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ এ জিতে নিলো ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ এ জিতে নিলো ভারত। ভারতের দেয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কাইরন পোলার্ডের ঝড়ো শতকের পরও ২৩৩ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। পোলার্ড ১১০ বলে ১০টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ১১৯ রান করেন। এছাড়া ৫৩ রান করেন আন্দ্রে রুসেল। এর আগে চেন্নাইয়ের এমএ চিদম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মনোজ তিওয়ারির প্রথম শতকের সুবাদে ৬ উইকেটে ২৬৭ রান করে ভারত। তিওয়ারি ১০৪ রান করে চোটের কারণে মাঠ ছাড়েন। তার ১২৬ বলের ইনিংসটি সাজানো ছিলো ১০টি চার ও একটি ছক্কায়। বিরাট কোহলি করেন ৮০ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০৩ ঘ.