২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ১৬৯ রান

হোবার্টে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য শেষ দুদিনে অস্ট্রেলিয়ার চাই ১৬৯ রান, হাতে রয়েছে ১০ উইকেট। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হোবার্টে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য শেষ দুদিনে অস্ট্রেলিয়ার চাই ১৬৯ রান, হাতে রয়েছে ১০ উইকেট। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭২। ডেভিড ওয়ার্নার ৪৭ ও ফিল হিউজ ২০ রানে ব্যাট করছেন। এর আগে ৩ উইকেটে ১৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। অধিনায়ক রস টেলরের অর্ধশতকের পরও দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য ছুড়ে দেয় তারা। দিনের প্রথম ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসনকে (৩৪) ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন পিটার সিডল। দলীয় ১৭১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন টেলর (৫৬)। এর পর আর বেশি দূর এগোয়নি সফরকারীদের ইনিংস। দলের রানের সঙ্গে আর ৫৫ যোগ করতেই শেষ ৫ উইকেট হারায় তারা। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিয়ন, জেমস প্যাটিনসন ও সিডল ৩টি করে উইকেট নেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৪০ ঘ.