২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০ রানেই শেষ নিউজিল্যান্ড

জেমস প্যাটিনসনের মারাত্মক বোলিংয়ে দ্বিতীয় টেস্টের শুরুতেই সুবিধাজনক অবস্থায় অস্ট্রেলিয়া। শুক্রবার প্রথম দিনে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ১৫০ রানেই। জবাবে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেমস প্যাটিনসনের মারাত্মক বোলিংয়ে দ্বিতীয় টেস্টের শুরুতেই সুবিধাজনক অবস্থায় অস্ট্রেলিয়া। শুক্রবার প্রথম দিনে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ১৫০ রানেই। জবাবে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১২ রান। ডেভিড ওয়ার্নার ৭ ও উসমান খাজা ১ রান নিয়ে ব্যাট করছেন। আউট হয়েছেন ফিল হিউজ (৪)। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন প্যাটিসন। নিউজিল্যান্ডের তিন জন ব্যাটসম্যানকে শূন্য হাতে ফিরিয়েছেন তিনি। তাদের মধ্যে ক্রিস মার্টিন টেস্ট ক্রিকেটে ৩২তম বারের মতো শূন্য রানে আউট হলেন। হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ৬০ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া অতিথিদের ভরাডুবির হাত থেকে রক্ষা করেন ডিন ব্রাউনলি ও ডগ ব্রেসওয়েল (১২)। সপ্তম উইকেট জুটিতে দুজনের অবদান ৪৫ রান। এরপর অষ্টম উইকেটে ব্রাউনলি ও টিম সাউদির মধ্যে গড়ে ওঠা ৪১ রানের আরেকটি মূল্যবান জুটি নিউজিল্যান্ডকে দেড় শ পর্যন্ত নিয়ে যায়। অতিথিদের পক্ষে একমাত্র ব্রাউনলিই (৫৬) অর্ধশতক করতে পেরেছেন। ৮৫ বলের ইনিংসটিতে ১০টি চার। টেস্টে এটি ব্রাউনলির তৃতীয় অর্ধশতক। প্যাটিনসনের ৫ উইকেটের পেছনে খরচ ৫১ রান। এছাড়া পিটার সিডল ৪২ রানে ৩টি ও মিচেল স্টার্ক ৩০ রানে ২টি উইকেট নিয়েছেন। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩২৬ ঘ.