ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ জিতে যাওয়ায় চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে নির্ভার পাকিস্তান। প্রথম টেস্টে নামার আগে নিজেদের আকেরবার পরখ করে নিতে চান তারা।
সোমবার প্রথমবারের মত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে নামে পাকিস্তান। সিরিজ নিশ্চিত করার পর তারা তাকিয়ে আছে টেস্টের দিকে। শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে পাকিস্তানের অধিনায়ক মিজবাহ-উল-হক।
সাংবাদিকদের মিসবাহ বলেন, “সিরিজ জেতায় আমরা এখন নির্ভার। দল হিসেবে এখন আমরা সমন্বিত। এ মাঠে প্রথম টেস্টে কিভাবে ভাল করা যায় সেটাই লক্ষ্য।”
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের পয়োমন্ত মাঠ। এ ব্যাপারে তিনি বলেন, “আসলে তা নিয়ে আমরা চিন্তিত নই। নিজেদের ভাল খেলাটা শুধু ধরে রাখতে চাই।”
সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অনুশীলন করে সফরকারী দল। ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএনএম/এমএইচ/২১৫৯ ঘ.
bdnews24