২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে জিতল পাকিস্তান

টেস্ট ও ওয়ানডের পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল শ্রীলঙ্কা। শুক্রবার একমাত্র টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 07:29 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ও ওয়ানডের পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল শ্রীলঙ্কা। শুক্রবার একমাত্র টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দিনেশ চান্দিমালের অর্ধশতকের পরও ১৯ ওভার ৩ বলে ১৪১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ১৯ ওভার ৩ বলে ৫ উইকেটে জর্য়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে সতর্ক সূচনা এনে দেন মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাত। দলীয় ৩১ রানে থিসেরা পেরেরার বলে হাফিজ (১৩) এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ৫ রান পরেই কাতে অনুরসণ করেন ফারহাত (১৯)। রানের খাতা খুলার আগেই ওমর আকমল বিদায় নিলে পাকিস্তান বিনা উইকেটে ৩১ থেকে পাকিস্তান পরিণত হয় ৪৪/৩ এ। চতুর্থ উইকেটে আসাদ শফিক ও অধিনায়ক মিসবাহ-উল-হক ৪৬ রান যোগ করে পাকিস্তানকে খেলায় ফেরান। লাসিথ মালিঙ্গার বলে শফিক (৩৩) বোল্ড হয়ে গেলে আবারো চাপে পড়ে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে মিসবাহ ও শহীদ আফ্রিদি ৪৩ রান যোগ করে দলকে নিয়ে আসেন জয়ের পথে। ১৯তম ওভারের শেষ বলে দিলহারা ফার্নান্দোর বলে কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ দেয়ার আগে ওই ওভারেই দুই ছয়ের সাহায্যে ১৪ রান নিয়ে খেলা নিয়ে আসেন পাকিস্তানের দিকে। শেষ ওভারের প্রথম তিন বলে জয়ের জন্য প্রয়োজনীয় ৯ রান তুলে নেন শোয়েব মালিক ও মিসবাহ। শোয়েব ২ ও মিসবাহ ৪৮ রানে অপরাজিত থাকেন। মিসবাহ তার ৩৮ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও একটি ছয়। শ্রীলঙ্কার পক্ষে পাঁচ জন বোলার একটি করে উইকেট নেন। এর আগে উদ্বোধনী জুুটিতে ৩০ রান যোগ করে দলকে ভালো সূচনা এনে দেন উপুল থারাঙ্গা ও অধিনায়ক তিলেকারতেœ দিলশান। আইজাজ চিমার বলে থারাঙ্গা (১২) বোল্ড হয়ে গেলে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে দিলশান (২৮) ও চান্দিমাল ৩১ রান যোগ করে শ্রীলঙ্কাকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। সাঈদ আজমলের বলে মিসবাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন দিলশান। তার ১৫ বলের ইনিংসে চারটি চার রয়েছে। চতুর্থ উইকেটে চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৪) ৩২ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১১৯ রান। সেখান থেকে আরো ২২ রান যোগ করে শেষ ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। চান্দিমালের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৬ রান। তিনি তার ৪৪ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। শ্রীলঙ্কার শেষ ছয় ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৬ রান। পাকিস্তানের পক্ষে আইজাজ ৪ উইকেট নেন ৩০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১২৮ ঘ.