২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেট্রো, বরিশাল ও রাজশাহীর জয়

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম পর্বের খেলায় জিতেছে ঢাকা মেট্রো, বরিশাল ও রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম পর্বের খেলায় জিতেছে ঢাকা মেট্রো, বরিশাল ও রাজশাহী। বৃহস্পতিবার চতুর্থ দিন ঢাকা মেট্রো চট্টগ্রামকে ১৬৯ রানে, বরিশাল ঢাকাকে ১৫৯ রানে ও রাজশাহী সিলেটকে ৫ উইকেটে হারায়। ঢাকা মেট্রো-চট্টগ্রাম ৪ উইকেটে ২৭৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। আগের দিন ১১৬ রানে অপরাজিত মোহাম্মদ আশরাফুল এদিন আর ৩ রান যোগ করেই বিদায় নেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৯৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। ফলে জয়ের জন্য চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ৩৮৬ রান। অধিনায়ক নাজিম উদ্দিন ও আফতাব আহমেদের অর্ধশতকের পরও দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। নাজিম ৬৫ ও আফতাব ৫৫ রান করেন। চট্টগ্রামের ফয়সাল হোসেন ও ইয়াসিন আরাফাত আহত হওয়ায় ব্যাট করেননি। ঢাকা মেট্রোর পক্ষে আরাফাত সানি ৩ উইকেট নেন ৩০ রানে। বরিশাল-ঢাকা জয়ের জন্য শেষ দিন ২০৮ রান প্রয়োজন ছিল ঢাকার। ২ উইকেটে ৫৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা ঢাকা সৈয়দ রাসেলের বোলিং তোপে পড়ে ১০৩ রানেই গুটিয়ে যায়। রাসেল মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। রাজশাহী-সিলেট জয়ের জন্য শেষ দিন ৫ উইকেটে ৫৬ রান প্রয়োজন ছিল রাজশাহীর। কোনো উইকেট না হারিয়েই ওই রান সংগ্রহ করে জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। হামিদুল ইসলাম ৬৩ ও জুবায়ের আহমেদ ৪৫ রানে অপরাজিত থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০১৩ ঘ.