২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত দলে যুবরাজের বদলে রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ভারত দল থেকে বাদ পড়েছেন যুবরাজ সিং। তার বদলে দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। এছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ভারত দল থেকে বাদ পড়েছেন যুবরাজ সিং। তার বদলে দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। এছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি। দিল্লি ও কলকাতা টেস্টে সুযোগ পেলেও তাকে কাজে লাগাতে পারেননি যুবরাজ। তিন ইনিংসে রান করেন মাত্র ২৩, ১৮ ও ২৫। অন্যদিকে রঞ্জি ট্রফিতে রেলওয়ের বিপক্ষে ম্যাচ-জয়ী ১৭৫ ও রাজস্থানের বিপক্ষে ১০০ রান করে নির্বাচকদের নজর কারেন রোহিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালে অভিষেক হওয়ার পর থেকে যুবরাজ মাত্র ৩৭টি টেস্ট খেলেছেন। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রোহিত শর্মা, ঈশান্ত শর্মা, ররীচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রাহুল শর্মা ও ররুন অরুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৭ ঘ.