২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রনিয়ে-কেলেঙ্কারি ঘটনার পুনঃতদন্ত

দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হানসি ক্রনিয়ের ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারি নিয়ে আবারো তদন্ত শুরু করতে যাচ্ছে দিল্লি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হানসি ক্রনিয়ের ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারি নিয়ে আবারো তদন্ত শুরু করতে যাচ্ছে দিল্লি পুলিশ। 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, ২০০০ সালে ক্রনিয়ের পেশ করা 'ফরেনসিক ল্যাবরেটরি রিপোর্ট'-এর অপেক্ষায় আছে দিল্লি পুলিশ। যদিও আনুষ্ঠানিক অভিযোগ ওঠার আগেই ২০০২ সালে এক বিমান দুর্ঘটনায় মারা যান ক্রনিয়ে। স¤প্রতি দিল্লি পুলিশের ২০০৭ সালে পাঠানো একটি চিঠির জবাব দিয়েছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। তার ভিত্তিতেই এই বিষয়টি নিয়ে পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিঠিতে লন্ডনে বসবাস করা বাজিকর সঞ্জীব চাওলার সম্বন্ধে বিস্তারিত জানতে চেয়েছিলো দিল্লি পুলিশ। ক্রনিয়ের ঘনিষ্ঠ বাজিকর হিসেবে সঞ্জীবকেই সবচেয়ে বেশি সন্দেহ করা হয়। ম্যাচ গড়াপেটায় বিষয়টি প্রকাশ পাওয়ার পর চাপের মুখে ২০০০ সালে জাতীয় দলের অধিনয়াকত্ব ছেড়ে দেন ক্রনিয়ে। তদন্তের সুবিধার্থে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ তাদের সংগ্রহে থাকা তথ্য-উপাত্ত দিল্লি পুলিশকে দিয়েছে। 'স্পট ফিক্সিং'-এ জড়িত থাকার অভিযোগে কয়েক দিন আগে কারাদণ্ড দেয়া হয় পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে। ওই মামলার শুনানিতে উপস্থাপিত বিভিন্ন তথ্য-প্রমাণাদি ক্রনিয়ের ঘটনাটিকে আবার আলোচনায় নিয়ে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৫ঘ.