২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন ক্রিকেট ধারাভাষ্যকার পিটার রুবাক

খ্যাতনামা ক্রিকেট ধারাভাষ্যকার ও কলাম লেখক পিটার রুবাক মারা গেছেন। দক্ষিণ আফ্রিকায় নিজ হোটেল কক্ষে শনিবার রাতে তার লাশ পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্যাতনামা ক্রিকেট ধারাভাষ্যকার ও কলাম লেখক পিটার রুবাক মারা গেছেন। দক্ষিণ আফ্রিকায় নিজ হোটেল কক্ষে শনিবার রাতে তার লাশ পাওয়া যায়। পুলিশের বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, রুবাক আত্মহত্যা করেছেন। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলে, "আমরা নিশ্চিত করছি যে, গতরাত সোয়া নয়টার দিকে ক্লারেমন্টের একটি হোটেলে ৫৫ বছর বয়সী যুক্তরাজ্যের নাগরিক ও অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার পিটার রুবেক আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।" অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকার সফরে অস্ট্রেলিয়ার মর্নিং হেরাল্ড ও এবিসি রেডিওর হয়ে কাজ করছিলেন রুবাক। রুবাক তার সর্বশেষ কলামে অস্ট্রেলিয়া দলের উন্নতি প্রসঙ্গে লিখেছিলেন। কেপটউন টেস্টে বাজেভাবে হারার পরও ওই কলামে তিনি অস্ট্রেলিয়া দল নিয়ে আশাবাদী মন্তব্যই করেন। ১৯৫৬ সালের ৬ মার্চ অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন রুবাক। তিনি ১৯৮০-এর দশকে প্রথম শ্রেণীর ক্রিকেটে সামারসেটকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি অস্ট্রেলিয়া গিয়ে ধারাভাষ্যকার দেওয়া শুরু করেন। তিনি সিডনি মর্নি হেরাল্ড, দ্য এজ এবং ক্রিকইনফো ওয়েবসাইটে কলাম লিখে দ্রুত ক্রীড়া সাংবাদিকতায় খ্যাতির শিখরে ওঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/১৯৩৫ ঘ.