২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসকে সরিয়ে শীর্ষে সাঙ্গাকারা

জ্যাক ক্যালিসকে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন কুমার সাঙ্গাকারা। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ক্যালিসের সতীর্থ ডেল স্টেইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্যাক ক্যালিসকে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন কুমার সাঙ্গাকারা। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ক্যালিসের সতীর্থ ডেল স্টেইন। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিংই শীর্ষে তুলে দিয়েছে সাঙ্গাকারাকে। এই সিরিজে ৮৬ গড়ে ৫১৬ রান করেন তিনি। কোনো টেস্ট সিরিজে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে গত জানুয়ারিতেও শীর্ষে উঠেছিলেন সাঙ্গাকারা। এ বছরের বেশির ভাগ সময় র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ক্যালিস অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি। গত চার বছরের মধ্যে এই প্রথম কোনো টেস্টে শূন্য হাতে ফিরতে হলো ক্যালিসকে। তাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারাতে হয়েছে তাকে। অন্যদিকে স্টেইন জীবনে প্রথমবারের মতো ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন। তার আগে অবশ্য আরো ১৯ জন বোলার এই কৃতিত্ব অর্জন করেন। স্টেইনের বর্তমান রেটিং পয়েন্ট ৯০২। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে নিজের সপ্তম স্থান ধরে রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০২ঘ.