২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসের অভাব নেই আয়ারল্যান্ডের

বাছাই পর্বের বাধা পেরিয়ে মহিলা বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়ানডে মর্যাদা পাওয়া আয়ারল্যান্ড ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাছাই পর্বের বাধা পেরিয়ে মহিলা বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়ানডে মর্যাদা পাওয়া আয়ারল্যান্ড । যদিও 'বি' গ্র"পে স্বাগতিক বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান তো বটেই, এমনকি জাপানকেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মনে করেন আয়ারল্যান্ডের কোচ টেনি ব্রে । শনিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে তিনি বলেন, "গ্র"পের চার প্রতিপক্ষই শক্তিশালী। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ভীষণ কঠিন প্রতিপক্ষ। সা¤প্রতিক সময়ে তারা বেশ ভালোও খেলেছে।" "তবে বাংলাদেশ আর জাপানের সঙ্গেও সহজে পার পাওয়া যাবে না। পরিচিত পরিবেশে খেলবে বলে বাংলাদেশকে হারানো বেশ কঠিন হবে," যোগ করেন তিনি। দলের প্রস্তুতির ব্যাপারে ব্রে বলেন, "এই প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে আমরা তিন সপ্তাহ কঠোর অনুশীলন করেছি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগকেই আলাদাভাবে গুরুত্ব দিয়ে প্রতিদিন তিন ঘন্টা করে অনুশীলন করেছে মেয়েরা।" ব্যাটিংকেই দলের সবচেয়ে শক্তিশালী বিভাগ বলে মনে করেন ব্রে। এর সঙ্গে ১৩ বছর বয়সী এলিনা টিচের প্রশংসা করে তিনি বলেন, "এলিনা একজন দারুণ লেগস্পিনার। সে যে কোনো সময়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।" "যে কোনো পরিবেশ-পরিস্থিতিতেই সে একজন বিপদজনক খেলোয়াড়। বিশেষ করে উপমহাদেশে তার বল খেলা বেশ কঠিন হবে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৪ঘ.