২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউরেটরের সমর্থনে ম্যাথিউসের যুক্তি

বৃহস্পতিবার কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে ২৩ উইকেট পড়লেও নিউল্যান্ডসের পিচ কিউরেটর ইভান ফ্লিন্টের সমালোচনা না করাই উচিৎ বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ক্রেইগ ম্যাথিউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে ২৩ উইকেট পড়লেও নিউল্যান্ডসের পিচ কিউরেটর ইভান ফ্লিন্টের সমালোচনা না করাই উচিৎ বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ক্রেইগ ম্যাথিউস। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট তৃতীয় দিন মধ্যাহ্ন-বিরতির আগেই শেষ হয়ে গেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ২৮৪ রান। এরপর স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৬ রানে। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়া ম্যাচটি হেরে গেছে ৮ উইকেটে। স্পোর্টস টোয়েন্টিফোর ডটকমকে ম্যাথিউস বলেন, "গ্রাউন্ডসম্যানদের জন্য আমি দুঃখিত। এ ব্যাপারে (এতগুলো উইকেটের পতন) অবশ্যই প্রশ্ন উঠবে।" "তবে দু দলেই কয়েকজন ভালো বোলার আছেন। তারা প্রত্যেকেই সঠিক লেন্থে বল করেছেন। সম্ভবত দিনটা (বৃহস্পতিবার) ছিলো ক্রিকেটের অন্যতম রহস্যময় দিন," যোগ করেন তিনি। ম্যাথিউস বলেন, "প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের পিচ বেশি শক্ত ছিলো আর গতিও একটু বেশি ছিলো। প্রথম দিন খেলতে গিয়ে ব্যাটসম্যানরা বলে ব্যাট লাগাতে পারেননি। আর দ্বিতীয় দিন তারা ব্যাটের কানায় বল লাগিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৭ঘ.