২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের নেতৃত্বে ডোয়াইন স্মিথ

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ডোয়াইন স্মিথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ডোয়াইন স্মিথ। সেন্ট লুসিয়ায় ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্মিথ ১০টি টেস্ট, ৭৭টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৬ সালে সর্বশেষ টেস্ট এবং গত বছর সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি। টি-টোয়েন্টি খেলার স্মৃতি অবশ্য এখনো তরতাজা। ২৫ সেপ্টেম্বর ওভালে অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ২৫ রানে হারানো ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন স্মিথ। ১৩ সদস্যের দলটিতে লেগস্পিনার স্যামুয়েল বদ্রি, বাঁহাতি স্পিনার বীরাসাম্মি পেরমাউল ও ব্যাটসম্যান জেসন মোহাম্মদ ছাড়া বাকি সবার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আছে। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল: ডোয়াইন স্মিথ (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ক্রিস্টোফার বার্নওয়েল, মাইলস ব্যাসকম্ব, নক্রুমা বোনার, কার্লোস ব্র্যাথওয়েইট, জনসন চার্লস, জেসন মোহাম্মদ, গ্যারি মাথুরিন, নেলন প্যাসকেল, বীরাসাম্মি পেরমাউল, কৃশমার সান্তোকি, ডেভন টমাস (উইকেটরক্ষক)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭০৬ঘ.