২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে 'এ' দল

জহুরুল ইসলামের নেতৃত্বে প্রায় এক মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জহুরুল ইসলামের নেতৃত্বে প্রায় এক মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। দলের ম্যানেজার মুজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত নয়টায় এমিরেটসের একটি ফ্লাইটে 'এ' দলের ১১ সদস্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবেন।" ১৪ সদস্যের দলের বাকি তিন জন রকিবুল হাসান, নাসির হোসেন ও সোহরাওয়ার্দী শুভ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলছেন বলে আপাতত দলের সঙ্গে যাচ্ছেন না। টেস্ট শেষে দলের সঙ্গে যোগ দেবেন তারা। সফরে দুটি চার দিনের ম্যাচ, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে 'এ' দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/ ২১০০ঘ.