২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি খেললে ভারত বিশ্বকাপ জিততো না: ভাস

ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পেলে শ্রীলঙ্কাকে শিরোপা জিতিয়েই মাঠ ছাড়তেন বলে দাবি করেছেন বাঁ-হাতি মিডিয়াম পেসার চামিন্দা ভাস ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পেলে শ্রীলঙ্কাকে শিরোপা জিতিয়েই মাঠ ছাড়তেন বলে দাবি করেছেন বাঁ-হাতি মিডিয়াম পেসার চামিন্দা ভাস । গত বিশ্বকাপে শ্রীলঙ্কার ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেলেও ১৫ জনের বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। ২০০৮ সালের অগাস্টে ভারত সফরে শেষবারের মতো একদিনের ম্যাচ খেলেন ভাস। প্রায় তিন বছর পর ক্রিকেটের সর্বোচ্চ আসরের ফাইনালে ডাক পাওয়া ভাসের জন্য ছিল অনেক বড় চমক। ভাস ছাড়াও ফাইনালের জন্য দলে ডাক পান স্পিনার সুরাজ রণদীপ। চোট পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মুত্তিয়া মুরালিধরন জায়গায় ডাক পান তারা। রণদীপ খেলার সুযোগ পেলেও ভাসকে বসে থাকতে হয় সাজঘরে। ১৯৯৬ সালের পর আবারো বিশ্বকাপ জয়ের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ভাস। কিন্তু হাত বাড়ানো দূরত্বে দাঁড়িয়েও বিশ্বকাপ ট্রফি ছুঁতে না পারার যন্ত্রনায় পুড়তে হয় তাকে। এছাড়া না খেলতে পারার যন্ত্রনা তো ছিলোই। 'চামিন্দা ভাস বেনেফিট টি-টিয়েন্টি ক্রিকেট কাপ ২০১১' এর উদ্বোধন করতে ভাস ভারতের ম্যাঙ্গালোরে উপস্থিত হন। সেখানে পিটিআই-কে তিনি বলেন, "আমি খেললে (বিশ্বকাপ ফাইনাল) খেললে ভারত জিততে পারতো না।" এখন নটিংহ্যামশায়ারের হয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন ভাস। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর অ্যাম্পায়ার হিসেবে কাজ করার ইচ্ছা আছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৫২ ঘ.