২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭০ রানে জিতেছে নীলফামারী

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ ওয়ানডে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় রোববার নীলফামারী জেলা দল ৭০ রানে হারিয়েছে লালমনিরহাট জেলা দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ ওয়ানডে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় রোববার নীলফামারী জেলা দল ৭০ রানে হারিয়েছে লালমনিরহাট জেলা দলকে। গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৩ রান করে নীলফামারী। জবাবে ১১৩ রান তুলতেই সবকয়টি উইকেট হারিয়ে বসে লালমনিরহাট। খেলেছে ৪২ ওভার ১ বল। সোমবার নীলফামারীর মুখোমুখি হবে কুড়িগ্রাম জেলা দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১১২ ঘ.