২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৌফিক উমর

আবুধাবির প্রচন্ড গরমে মধ্যে ১২ ঘন্টার উপরে ব্যাটিং! ২৯৬ বল মোকাবেলা করে ২৩৬ রান। ১৯৯২ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো উদ্বোধনী ব্যাটসম্যানের দ্বিশতক। আর দেশটির ক্রিকেট ইতিহাসে তৌফিক উমর সপ্তম উদ্বোধনী ব্যাটসম্যান যিনি দ্বিশতক করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবুধাবির প্রচন্ড গরমে মধ্যে ১২ ঘন্টার উপরে ব্যাটিং! ২৯৬ বল মোকাবেলা করে ২৩৬ রান। ১৯৯২ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো উদ্বোধনী ব্যাটসম্যানের দ্বিশতক। আর দেশটির ক্রিকেট ইতিহাসে তৌফিক উমর সপ্তম উদ্বোধনী ব্যাটসম্যান যিনি দ্বিশতক করলেন। ২০০১ সালের ২৯ অগাস্ট বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টেই শতক দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তৌফিক চারটি শতক ও নয়টি অর্ধশতকসহ সে যাত্রা খুব একটা খারাপ ছিলো তা বলা যাবে না। কিন্তু ২০০৬ সালে তার ক্যারিয়ারে আসে অনাকাক্সিক্ষত এক বাধা। ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) দল 'লাহোর বাদশাহস' এ যোগ দেন তিনি। ফল স্বরূপ নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক নিষিদ্ধ হন। তবে শেষ পর্যন্ত ২০১০ সালের ১২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আবারো মাঠে নামেন তৌফিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৭ ঘ.