২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাস্ট বোলারদের হাতেই শ্রীলঙ্কার ভবিষ্যত: দিলশান

স্পিনার নয়, বরং ফাস্ট বোলারদের ওপরেই শ্রীলঙ্কার বোলিং আক্রমণের ভবিষ্যত নির্ভর করছে বলে মনে করেন তিলকারতেœ দিলশান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিনার নয়, বরং ফাস্ট বোলারদের ওপরেই শ্রীলঙ্কার বোলিং আক্রমণের ভবিষ্যত নির্ভর করছে বলে মনে করেন তিলকারতেœ দিলশান। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত রওনা হওয়ার আগে শ্রীলঙ্কার অধিনায়ক দিলশান বলেন, "গত প্রায় বিশ বছর ধরে মুত্তিয়া মুরালিধরনের স্পিনের ওপর আমাদের সাফল্য অনেকাংশে নির্ভরশীল ছিলো। মুরালি প্রত্যেক টেস্টে ছয় থেকে আটটি উইকেট শিকার করতেন। তার মতো ধারাবাহিকভাবে সফল বোলার আমরা এখনো খুঁজে পাইনি।" পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজে ফাস্ট বোলারদেরই মূল দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন দিলশান। তিনি বলেন, "ফাস্ট বোলারদের ওপরেই আমাদের ভবিষ্যত সাফল্য নির্ভর করছে। স্পিন বিভাগে একমাত্র রঙ্গনা হেরাথই নিজেকে বিশ্বমানের বোলার হিসেবে প্রমাণ করতে পেরেছেন। টেস্ট ম্যাচ জিততে হলে আমাদের অন্য স্পিনারদেরও কিন্তু ভালো করতে হবে।" পাকিস্তানের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা দলে পাঁচজন ফাস্ট বোলার ও দুজন স্পিনার রয়েছেন। সর্বশেষ ১১টি টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কা। যদিও এটাকে খুব খারাপ মানতে নারাজ দিলশান। তিনি বলেন, "আমরা দুটি টেস্ট হেরেছি। বাকি নয়টিতে ড্র করেছি। এটা খুব খারাপ কিছু নয়। এই সময়ের অন্যতম সেরা দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা টেস্ট দুটো হেরেছিলাম।" এর আগে কখনো সংযুক্ত আরব আমিরাতে টেস্ট খেলেনি শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪৮ঘ.