২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরাষ্ট্রকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ

ভারত সফরের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে সৌরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত সফরের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে সৌরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম খেলায়ও বাংলাদেশ জিতেছিল ৬১ রানে। শনিবার রাজকোটের আরএমসি ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৯৮ রানে গুটিয়ে যায় সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন। জবাবে ২৫ ওভার হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। সকালে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই উদ্বোধনী বোলার পান্না ঘোষ ও সোহেলী আখতারের বোলিং তোপের মুখে পড়ে সৌরাষ্ট্র। একসময় ৫০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক দলটি। সোহেলী ও চামেলী ১৫ রান দিয়ে যথাক্রমে ৪ ও ৩ উইকেট দখল করেন। জবাবে উদ্বোধনী জুটিতে শুকতারা-সাথিরা ৫২ রান তুলে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন। ১ রানের ব্যবধানে শুকতারা ও আয়েশা বিদায় নিলেও তৃতীয় উইকেট জুটিতে সাথিরা ও তাহিন তাহেরা ৪১ রান তুলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। সাথিরা দলীয় সবোর্চ্চ ৩৬ রান করেন। তাহেরা ১৯ রানে অপরাজিত ছিলেন। ১০ অক্টোবর শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। ১১, ১৩ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কার জাতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০২৫ ঘ.