২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলে কার্তিকের ছয়ে সেমিফাইনালে ব্যাঙ্গালোর

শেষ বলে ছয় মেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন অরুণ কার্তিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢ্কাা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ বলে ছয় মেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন অরুণ কার্তিক। সেই চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের দুই খেলার প্রতিপক্ষ। ৭ অক্টোবর চেন্নাইয়ে প্রথম সেমিফাইনালে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স ও সমারসেট। পরদিন ব্যাঙ্গালোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে নিউ সাউথ ওয়েলস ও ব্যাঙ্গালোর। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার চরম নাটকীয় ম্যাচে ২ উইকেটে দক্ষিণ অস্ট্রেলিয়াকে হারায় ব্যাঙ্গালোর। টস জিতে ব্যাট করতে নেমে ড্যানিয়েল হ্যারিসের শতক ও ক্যালাম ফর্গুসনের অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ২১৪ রান করে দক্ষিণ অস্ট্রেলিয়া। জবাবে তিলকরতেœ দিলশান ও বিরাট কোহলির অর্ধশতকের সুবাদে ৮ জয়ের লক্ষ্য ২১৫ রানে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। শন টেইটের দুর্দান্ত বোলিংয়ে শেষ ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে সেমিফাইনালে খেলার আশা অনেকটাই খুইয়ে ফেলেছিল ব্যাঙ্গালোর। টেইট ৫ উইকেট নেন ৩১ রানে। তবে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫ রান তুলে নিয়ে নায়ক খেলায় ৪ ওভারে কোনো উইকেট না নিয়ে ৬৯ রান দেয়া শ্রীনাথ অরবিন্দ ও উইকেটরক্ষ কার্তিক। অরবিন্দ ৬ ও কার্তিক ৬ রানে অপরাজিত থাকেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলকে আগ্রাসী সূচনা এনে দেন ক্রিস গেইল ও দিলশান। দলীয় ৬৫ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ব্যাঙ্গালোর। ১৫ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন গেইল। দ্বিতীয় উইকেটে কোহলি ও দিলশান বাজে বলগুলো কাজে লাগিয়ে দ্রুত রান তুলে নিতে থাকেন। ১০০ রানের জুটি গড়ে কোহলি (৭০) ফিরে এলেও ওই সময়ে খেলা অনেকটাই ব্যাঙ্গালোরের দিকে ঝুঁকে ছিল। দলের রান তখন ১৬৫। কোহলির ৩৬ বলের ইনিংসটিতে ৪টি চার ও ৬টি ছয়ের মার রয়েছে। তবে এর পরই পথ হারায় ব্যাঙ্গালোর। ১৫তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে ফিরে ৩ ওভারে ৫ উইকেট তুলে নিয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেন টেইট। এ সময় সৌরভ তিওয়ারী (৯), মায়াঙ্ক আগারওয়াল (৬), দিলশান (৭৪) ড্যানিয়েল ভেট্টোরি (৮), রাজু ভাটকাল (১) ও জামালউদ্দিন সৈয়দ মোহাম্মদ (২) বিদায় নিলে খেলায় দারুণভাবে ফিরে আসে অস্ট্রেলিয়ার দলটি। এর মধ্যে এক ওভারেই দিলশান, ভেট্টোরি ও ভাটকালকে ফিরিয়ে দেন টেইট। দিলশানের ৪৭ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছয় রয়েছে। এর আগে দক্ষিণ অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন হ্যারিস ও অধিনায়ক মিচেল ক্লিঙ্গার। ক্লিঙ্গার মোটে ৭ রান করলেও উদ্বোধনী জুটিতে উঠে ৫৪ রান। দ্বিতীয় উইকেটে হ্যারিস ও ফার্গুসন ছিলেন রীতিমত খুনে মেজাজে। ১১ড্যানিয়েল হ্যারিসের শতক ও ক্যালাম ফর্গুসনের অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ২১৪ রান করে দক্ষিণ অস্ট্রেলিয়া। জবাবে তিলকারতেœ দিলশানের অর্ধশতকের সুবাদে ওভার বলে উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। এর আগে দক্ষিণ অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন হ্যারিস ও অধিনায়ক মিচেল ক্লিঙ্গার। ক্লিঙ্গার মোটে ৭ রান করলেও উদ্বোধনী জুটিতে উঠে ৫৪ রান। দ্বিতীয় উইকেটে হ্যারিস ও ফার্গুসন ছিলেন রীতিমত খুনে মেজাজে। ১১৪ রান যোগ দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান তারা। দলীয় ১৬৮ রানে ফার্গুসন (৭০) বিদায় নিলেও অবিচল চিলেন হ্যারিস। ফার্গুসন তার ৪৩ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ৩টি ছয় দিয়ে। অবিচ্ছন্ন তৃতীয় জুটিতে আরো আক্রমণাত্মক ছিলেন হ্যারিস ও ড্যান ক্রিশ্চিয়ান। ২ ওভার বলে ৪৬ রান যোগ করেন তারা। শেষ পর্যন্ত হ্যারিস ১০৮ ও ক্রিশ্চিয়ান ২৭ রানে অপরাজিত থাকেন। ক্রিশ্চিয়ানের ৬১ বলের ইনিংসে ১৭টি চার ও ২টি রয়েছে। অন্য দিকে ক্রিশ্চিয়ান তার ৯ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। ব্যাঙ্গালোরের পক্ষে জামালউদ্দিন ও রাজু দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৭ ঘ.