২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্পট ফিক্সিং' নিয়ে বিচার শুরু

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে 'স্পট ফিক্সিং' নিয়ে বিচার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মঙ্গলবার শুরু হয়েছে। বিচার চলবে প্রায় পাঁচ সপ্তাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে 'স্পট ফিক্সিং' নিয়ে বিচার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মঙ্গলবার শুরু হয়েছে। বিচার চলবে প্রায় পাঁচ সপ্তাহ। শুনানীর সময় আদালতে উপস্থিত ছিলেন তিন অভিযুক্ত খেলোয়াড়ের মধ্যে দু'জন, সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। তবে হাজির ছিলেন না মোহাম্মদ আমের। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ নেয়ার পাশাপাশি প্রতারণার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। অপর অভিযুক্ত খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদের বিরুদ্ধেও আনা হয়েছে একই অভিযোগ। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে নো বল করেন আসিফ ও আমের। আর এতে নাটের গুরু ছিলেন তখনকার টেস্ট অধিনায়ক সালমান। এরই মধ্যে দোষী সাব্যস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুন্যাল পাঁচ বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ সালমানকে দশ বছর, দু'বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ আসিফকে সাত বছর ও আমেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। এই রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ক্রীড়া বিষয়ক একটি আদালতে আপিল করেছেন তিন খেলোয়াড়ই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৮ ঘ.