২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফর কঠিন হবে: ক্লার্ক

অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো বেশ কঠিন হবে বলেই মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো বেশ কঠিন হবে বলেই মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এই সফরে দুটো টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটো টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ১৩ অক্টোবর কেপটাউনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুদলের লড়াই। মঙ্গলবার অস্ট্রেলিয়ার 'সিডনি মর্নিং হেরাল্ড' পত্রিকাকে ক্লার্ক বলেন, "তারা (দক্ষিণ আফ্রিকা) খুবই ভালো দল। সব ধরনের ক্রিকেটেই তারা র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকে। ঘরের মাঠে তাদের সাফল্যের হারও দারুণ। নিঃসন্দেহে ওদের মুখোমুখি হওয়া ভীষণ কঠিন কাজ। " যদিও ২০০৯ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দুটো অবশ্য দক্ষিণ আফ্রিকাই জিতেছিলো। টেস্ট র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দুই নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার অবস্থান চার নম্বরে। তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া এখনো শীর্ষে আর দক্ষিণ আফ্রিকা চার নম্বরে। স¤প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক শেন ওয়াটসন জানান, একটু নিচের দিকে ব্যাট করতে পারলে তার ওপর থেকে চাপ কিছুটা কমতে পারে আর তা দলেরও উপকারে আসতে পারে। তবে ওয়াটসনের সঙ্গে একমত নন তার অধিনায়ক। ক্লার্ক বরং বিষয়টি উড়িয়ে দিয়েছেন একেবারে। তিনি বলেন, "শ্রীলঙ্কা সফরের সময় থেকেই দলে কোনো পরিবর্তনের ইচ্ছা নেই আমার। আমার মতে ওয়াটসনই এখন দলের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকায় তিনি কোন্ জায়গায় ব্যাট করবেন তা-ও নিশ্চিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২১ঘ.