ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএসের সামঞ্জস্যহীন ব্যবহার আম্পায়ারের কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন আলিম দার।
আন্তর্জাতিক সব সিরিজেই ডিআরএস সমানভাবে ব্যবহার করার পরামর্শও দেন তিন বারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার দার।
পিটিআইকে তিনি বলেন, "প্রযুক্তির ব্যবহার এখানে কোনো বিষয় নয়। ক্রিকেটে এটা একটা ভালো সংযোজন। তবে আম্পায়াররা কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় ডিআরএস নিয়ে চিন্তা করেন না। সব সিরিজে এটা ধারাবাহিক ও নিশ্চিতভাবে ব্যবহার করা উচিত। বর্তমানে তা হচ্ছে না বলেই আম্পায়ারের কর্মক্ষমতায় তা নেতিবাচক প্রভাব ফেলছে। আমার বিশ্বাস এটা খেলাটার ক্ষতিই করছে।"
ডিআরএসের ব্যবহার নিয়ে শুরু থেকেই বিতর্ক চলে আসছে। দারের মন্তব্য এই বিতর্ককে আরো উস্কে দিতে পারে। কয়েক দিন আগে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন বলেছিলেন, হয় সব আন্তর্জাতিক সিরিজে ডিআরএস ব্যবহার করা উচিত নয়তো কোনোটিতেই নয়।
স¤প্রতি ভারতের ক্রিকেট বোর্ড আবারো সব ধরনের ক্রিকেটে ডিআরএসের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০৪ঘ.
bdnews24