২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঠিক সমন্বয়ের খোঁজে মমতা মাবেন

ভারত ও শ্রীলঙ্কা সফরে সঠিক সমন্বয় খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন মেয়েদের ক্রিকেট দলের কোচ মমতা মাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ও শ্রীলঙ্কা সফরে সঠিক সমন্বয় খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন মেয়েদের ক্রিকেট দলের কোচ মমতা মাবেন। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ভারত রওনা হচ্ছে ১৮ সদস্যের বাংলাদেশ দল। সেখান থেকে শ্রীলঙ্কা যাবে তারা। সফর সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মমতা বলেন, "বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতিতে এটা হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। আশা করি সফর শেষে আমরা দলের জন্য সেরা সমন্বয়ই খুঁজে পাবো।" "দলের সবাইকে সুযোগ দিতে চাই। খেলার ফলাফল নিয়ে তেমন ভাবছি না। বাছাই পর্বে খেলার আগে মেয়েরা ঠিক কী অবস্থায় আছে তা এই সফরে স্পষ্ট হয়ে যাওয়ার কথা," যোগ করেন তিনি। তিনি বলেন, "বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে মেয়েরা উদগ্রীব। তারা কঠোর পরিশ্রম করছে। আমি তাদের নিয়ে আশাবাদী।" ভারতে দুটি ও শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। দল: সালমা খাতুন, পান্না ঘোষ, আয়েশা আক্তার, শুকতারা, জাহানারা আলম, সাথিরা জাকির, ফারজানা হক পিঙ্কি, লতা মণ্ডল, রুমানা আহমেদ, সুলতানা ইয়াসমিন বৈশাখী, চামেলি খাতুন, চম্পা চাকমা, সোহেলি আক্তার, তাহিন তাহেরা, শারমীন আক্তার সুপ্তা, সানজিদা ইসলাম, শামীমা সুলতানা ও খাদিজাতুল কুবরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩০ঘ.