ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় খেলায় এসে চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে প্রথম জয় পেয়েছে ত্রিনিদাদ ও টোবাগো। আর এই পরাজয়ের 'এ' গ্র"প থেকে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার ত্রিনিদাদ ও টোবাগোর কাছে চেন্নাই হারে ১২ রানে।
৩ খেলা শেষে ত্রিনিদাদ ও টোবাগোর পয়েন্ট দুই। পয়েন্ট তালিকায় তারা রয়েছে চার নম্বরে। সমান খেলায় ২ পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে পড়ে গ্র"পে সবার নিচে রয়েছে চেন্নাই।
৪ খেলায় ৫ পয়েন্ট নিয়ে তালিবার শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউ সাউথ ওয়েলস ও সমান খেলায় ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে কেপ কোবারস।
টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৩ রান করে ওয়েস্ট ইন্ডিজের দলটি। জবাবে ৬ উইকেটে ১১১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানের উদ্বোধনী জুটির পরও ২৭ রানের মধ্যে মাইক হাসি ১৩, মুরালি বিজয় ৬ ও সুরেশ রায়নাকে ২ হারিয়ে বিপদে পড়ে চেন্নাই।
চতুর্থ উইকেটে এস বদ্রিনাথ (১৫) ও ঋদ্ধিমান সাহা (৮) ২১ রানের আরেকটি জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু ৪৮ রানে সাহা ও ৫২ রানে বদ্রিনাথ বিদায় নিলে দিক হারায় চেন্নাই।
শেষ দিকে জোর লড়াই করেন ডোয়াইন ব্র্যাভো ও আলবি মরকেল। ব্র্যাভো ৩২ ও মরকেল ১৮ রানে অপরাজিত থাকেন। তবে তাদের এই দুই ঝড়ো ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেবল।
ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষে সুনীল নারিন ৩ উইকেট নেন ৮ রানে।
এর আগে লেন্ডল সিমন্স (২০) ও উইলিয়াম পারকিন্স (৩৪) ৫২ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দিলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাছাই পর্ব পেরিয়ে আসা দলটি।
তবে শেষ পর্যন্ত দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন আড্রিয়ান বারাথ (২৩) কেভন কুপার (২৮)।
চেন্নাইয়ের পক্ষে ডোগ বোলিঙ্গার ৩ উইকেট নেন ৩০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪০ ঘ.
bdnews24