২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে কপিলের সতর্কবার্তা

নিজেদের মাটিতে ভারতকে টেস্ট সিরিজের সবগুলো ম্যাচে হারালেও আসন্ন ভারত সফরে সহজে জিততে পারবে না ইংল্যান্ড। এমনটাই মনে করেন কপিল দেব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের মাটিতে ভারতকে টেস্ট সিরিজের সবগুলো ম্যাচে হারালেও আসন্ন ভারত সফরে সহজে জিততে পারবে না ইংল্যান্ড। এমনটাই মনে করেন কপিল দেব। উপমহাদেশের মাটিতে ভারতকে ভীষণ শক্ত প্রতিপক্ষ বলে উল্লেখ করেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল। ভারত সফরে ইংল্যান্ড পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। একদিনের সিরিজের প্রথম খেলা ১৪ অক্টোবর। সোমবার ইংল্যান্ড দলের ভারতে পৌঁছানোর কথা। সফরের শুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। দ্যা ডেইলি এক্সপ্রেসকে কপিল বলেন, "তারা (ইংল্যান্ড) কি ভারতে ভালো খেলতে পারবে? কাজটা তাদের জন্য তেমন সহজ হবে না। (ইংল্যান্ড সফরে) ভারত খুবই খারাপ খেলেছে। অবশ্য চোটও তাদের জন্য বড় সমস্যা হয়ে দেখা দিয়েছিলো। নিজেদের মাটিতে ভারতকে সবগুলো ম্যাচে হারানোর পুরো কৃতিত্ব ইংল্যান্ডের। তবে চোট সমস্যায় জর্জরিত একটি দলের কাছ থেকে ভালো খেলা আশা করাও যায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৩ঘ.