২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন প্লুনকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেস বোলার লিয়াম প্লুনকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেস বোলার লিয়াম প্লুনকেট। সিরিজের শেষ খেলা ৬ ফেব্র"য়ারি রোববার, পার্থে । চোটের কারণে ইংল্যান্ডের প্রথম সারির পাঁচ বোলার স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসন্যান, গ্রায়েম সোয়ান, ক্রিস ট্রেমলেট ও আজমল শাহজাদ দলের বাইরে চলে গেছেন। আর বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হয়েছে জেমস অ্যান্ডরসনকে। ২৮ টি একদিনের ম্যাচ খেলা প্লুনকেট সর্বশেষ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে। একদিনের ক্রিকেটে ৩৭টি উইকেট পাওয়া প্লুনকেট ২০০৭ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। সাত ম্যাচের সিরিজটি দুই ম্যাচ বাকি থাকতেই ৪-১ এ হেরে গেছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৪ ঘ.