ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ক্রিকেট দলে চোট সমস্যা দিন দিন বাড়ছেই। তালিকায় নতুন নাম ক্রিস ট্রেমলেট ও আজমল শাহজাদ।
মাংসপেশিতে টান লাগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান একদিনের সিরিজের পঞ্চম খেলায় মাঠে নামতেই পারেননি ট্রেমলেট। আর হ্যামসট্রিং সমস্যার কারণে ওই ম্যাচে নিজের অষ্টম ওভার শেষে মাঠের বাইরে চলে যান শাহজাদ।
খেলায় ৫১ রানে হেরে যায় ইংল্যান্ড। সেই সঙ্গে ৭ ম্যাচের সিরিজ ৪-১ এ হেরে যায় তারা।
ষষ্ঠ একদিনের খেলা ২ ফেব্র"য়ারি, সিডনিতে ।
চোটের কারণে আগেই দলের বাইরে চলে গেছেন স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসন্যান ও গ্রায়েম সোয়ান। খেলবেন না ইংল্যান্ডের প্রধান বোলিং অস্ত্র জেমস অ্যান্ডারসনও। সিরিজ হেরে যাওয়ায় বিশ্বকাপকে সামনে রেখে বাকি দু'ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪০ ঘ.
bdnews24